বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ কারিগরি কলেজের সভাপতি হলেন সেলিম রেজা তালুকদার

কারিগরি কলেজের সভাপতি হলেন সেলিম রেজা তালুকদার

মো: আ: জব্বার : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার প্রিন্সিপাল পারভীন জাকির কারিগরি গার্লস স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নিশ্চিন্তপুরের কৃতি সন্তান, মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (অব:) প্রফেসর আর,জে,এম সেলিম রেজা তালুকদার।

গত মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা এর চেয়ারম্যান মহোদয়ের অনুমোদনক্রমে উপ-পরিদর্শক (বিএমটি) প্রকৌ. মোহাম্মদ মামুনুল ইসলাম স্বাক্ষরিত পত্রে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

ব্যবস্থাপনা কমিটির অন্যান্য ক্যাটাগরির সদস্যরা হলেন অধ্যক্ষ মো: জাকির হোসেন আকন্দ (প্রতিষ্ঠাতা), মো: শামছুল হক (দাতা), অভিভাবক সদস্যগন হলেন মো: মোশারফ হোসেন, মো: আব্দুল মালেক, মোছা: লাখি আক্তার, মো: শাহজাহান (শিক্ষানুরাগী), শিক্ষক প্রতিনিধিগন হলেন ফারুক হোসেন, মো: আশরাফুল আলম, উম্মে সালমা, বিদ্যোৎসাহী সদস্য সুরুজ বাঙ্গালী, মোছা: নূরজাহান এবং পদাধিকারবলে সদস্য সচিব হলেন অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক মাখন।

এক প্রতিক্রিয়ায় নব-নির্বাচিত সভাপতি আর,জে,এম সেলিম রেজা তালুকদার বলেন, এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে ক্যাটাগরি ভিত্তিক এই প্রতিষ্ঠান উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, এ কলেজের অধ্যক্ষ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী মার্জিয়া লাবণ্য জ্যোথি শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন- এটা অত্যন্ত আনন্দের সংবাদ। তিনি আরো বলেন, শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের বিষয় নয়, এটি নৈতিকতা, মানবতা ও দায়িত্ববোধের বিকাশও ঘটায়। তিনি আরও বলেন, কৃতিত্বপূর্ণ ফলাফলেও ধারাবাহিক বজায় রাখার পাশাপশি প্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধির ব্যাপারে শিক্ষকগণ নিরলসভাবে দায়িত্ব পালন করবে। শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এ প্রতিষ্ঠানকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করে যাব।

প্রফেসর আর, জে,এম, সেলিম রেজা তালুকদার নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয় সুধী সমাজ সন্তোষ প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য তিনি নিশ্চিন্তপুর বড়বাড়ী নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা