রূপগঞ্জ থেকে মাসুদ করিম : রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঠাকুরবাড়ীরটেক এলাকার সিম গ্রুপের একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণে কমপক্ষ্যে চারজন দগ্ধ হয়েছে।
সোমবার রাত ৯টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মেকানিক্যাল সাইটের সুপারভাইজার নাইমুল হাসানকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম চারজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তবে, পুলিশ চারজন আহত হওয়ার কথা জানালেও সিম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম একজন শ্রমিক দগ্ধ হওয়ার কথা জানিয়েছেন।স্থানীয় সূত্র আহতের সংখ্যা ১০/১২ জন বলে জানায়।
এদিকে বিস্ফোরণের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
