শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ জাতীয় টাঙ্গাইলের শরীফা প্রাথমিক শিক্ষা পদকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি

টাঙ্গাইলের শরীফা প্রাথমিক শিক্ষা পদকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নির্বাচিত হয়েছেন।

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর বিভাগীয় বাছাই কমিটির সভাপতি শরফ উদ্দিন আহমদ চৌধুরী ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এবং প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক ও বাছাই কমিটির সদস্যসচিব মো. আবদুল আজিজ স্বাক্ষরিত এক চিঠিতে সম্প্রতি এ ঘোষণা দেওয়া হয়।

বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা টাঙ্গাইলের ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। সফল ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি জেলায় যোগদানের পর থেকেই তিনি প্রাথমিক শিক্ষায় রেখেছেন বিশেষ অবদান।

জেলায় যোগদানের পর থেকে তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছেন। শিশুদের প্রতি তাঁর আন্তরিকতা এবং শিক্ষার মান উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

তিনি মনে করেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করার ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। জনগণের আস্থা অর্জনই একজন জেলা প্রশাসকের সবচেয়ে বড় সাফল্য। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা আর মানবিক প্রশাসন প্রতিষ্ঠায় তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। তাঁর মতে, সরকারি সেবা এমন হতে হবে যেন মানুষ মনে করে—রাষ্ট্র তার পাশে আছে।

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শরীফা হকের গৃহীত কর্মসূচি এক দিন সারা দেশে বিস্তৃত হবে—এই প্রত্যাশা বিদ্যানুরাগী এই জেলা প্রশাসক শরীফা হকের।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা