সোমবার | নভেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ লংগদুতে তিনটিলা বনবিহারের দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

লংগদুতে তিনটিলা বনবিহারের দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি : লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে রাঙ্গামাটির লংগূুতে ঐতিহ্যবাহী তিনটিলা বনবিহারে দুইদিন ব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ২৭তম কঠিন চীবর দানোৎসব।

আজ সোমবার (২৩নভেম্বর) উপজেলার তিনটিলা বনবিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে ২৪ ঘণ্টায় তুলা থেকে সুতা তৈরি করে কোমর তাঁতের মাধ্যমে বুননের চীবর ভিক্ষু সংঘের নিকট দান করা হয়েছে।

এ সময়ে উপস্থিতি বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষ সকলেই অনুষ্ঠানে অংশ নেন। সকালে বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিনের কার্যক্রম শুরু হয়।

দিনব্যাপী এই অনুষ্ঠানে কঠিন চীবর দান ছাড়াও বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশ্যে অর্থ দান, চুরাশি হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়ানো সহ নানা দানীয় কার্য সম্পাদন করা হয়।

এর আগে গতকাল বিকেলে চরকার সুতা কেটে বেইনঘর উদ্বোধনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী তিনটিলা বন বিহারে শুরু হয় দুই দিনব্যাপী এ দানোত্তম কঠিন চীবর দান উৎসব।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা