মোহাম্মদ কাইছার হামিদ, মহেশখালী, কক্সবাজার : মহেশখালীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি এমপি আলমগীর ফরিদ।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে কক্সবাজার মহেশখালী উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত কক্সবাজার- ২ (মহেশখালী-কুতুবদিয়া)র সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঋত্বিক চৌধুরী, ওসি তদন্ত মুহাম্মদ নাসির। এছাড়াও উপস্থিত ছিলেন- জনস্বাস্থ্য প্রকৌশলী সুদর্শন কান্তি দে, মহেশখালী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজুল হক, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনসহ সকল দপ্তর প্রধান, ইউপি চেয়ারম্যান, প্রশাসকবৃন্দ ও সরকারি সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ আইনশৃঙ্খলা কমিটির সদস্য গণ উপস্থিত ছিলেন।
ঐ সময় প্রধান অতিথি বলেন, দ্বীপ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড, মানব পাচার ও মাদক রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলার জননিরাপত্তা ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহের মধ্যে সমন্বয় জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
বিশেষ করে ক্রাইমজোন খ্যাত কালারমারছড়া ইউনিয়নটি নজরদারী রাখতে হবে। আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
