সাভার প্রতিনিধি
সরকার অন্যায়ভাবে পুরো ইসলামী ব্যাংকের সিস্টেমকে পরিবর্তন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। তিনি বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে ইসলামী ব্যাংকে যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা সবাই বাংলাদেশ বিএনপি এবং ফ্যাসিস্ট আমলের ধ্বংস করা ভালো মনে করি না লোক। এ গুলো বাংলাদেশ দিয়ে ইসলামী ব্যাংক ধ্বংক করা ছাড়া ভালো করার কোন সম্ভাবনা আছে বলে মনে করছি না। তিনি এসময় আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ সংসদে এ ব্যাপারে কথা বলেছেন। মঙ্গলবার (১ জুন) বিকেলে সাভার সরকারী কলেজ মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মনসুর রহমান (৮৩) এর জানাযায় অংশ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। জানাযা নামাজ পড়ান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আনম সামছুল ইসলাম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মনসুর রহমানের জানা যায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামীয় কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারির মাওলানা মোঃ আফজাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন জেলা রাজনৈতিক সম্পাদক হাসান মাহবুব মাস্টারসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। এর আগে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম (অব.) ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মনসুর রহমান সোমবার রাত ১১-৪৫ মি. ঢাকার একটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন। নেতৃবৃন্দ এসময় আরো বলেন, মরহুম মোঃ মনসুর রহমান শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক শ্রমিক আন্দোলনের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ, জাতি এবং শ্রমিক আন্দোলন একজন নিবেদিত প্রাণ সংগঠককে হারালো। তাঁর এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধর্যধারনের তৌফিক দান করুন।
