বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ইউপিএসসি-তে সফল শিক্ষার্থীদের জন্য সুখবর::মন্ত্রী রামেশ্বর তেলির উপস্থিতিতে ললিতা কানৈ ফাউন্ডেশনের দুই লক্ষ টাকা ডিব্রু কলেজকে

ইউপিএসসি-তে সফল শিক্ষার্থীদের জন্য সুখবর::মন্ত্রী রামেশ্বর তেলির উপস্থিতিতে ললিতা কানৈ ফাউন্ডেশনের দুই লক্ষ টাকা ডিব্রু কলেজকে

প্ৰতিনিধি  ডিব্রুগড়: ডিব্রুগড় অঞ্চল থেকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) সিভিল সার্ভিস পরীক্ষায় সফল প্রার্থীর সংখ্যা হ্রাস পাওয়ার প্রেক্ষাপটে ডিব্রুগড়ের জ্যোতি ললিতা কানৈ ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছে। মেধাবী ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করার উদ্দেশ্যে ফাউন্ডেশনটি ডিব্রু কলেজের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করার পাশাপাশি ২(দুই )লক্ষ টাকার একটি কর্পাস ফান্ড গঠন করেছে।ফাউন্ডেশনের ট্রাস্টি জ্যোতি কানৈ জানান যে, ২০২৫ সালে এই অঞ্চল থেকে ৭ জন প্রার্থী ইউপিএসসি পরীক্ষায় সফলতা অর্জন করেছিলেন, কিন্তু ২০২৬ সালে সেই সংখ্যা কমে মাত্র ৩ জনে নেমে আসে। এই উদ্বেগজনক পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে যুব প্রজন্মের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতি আগ্রহ ও প্রেরণা বৃদ্ধি করার উদ্দেশ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।অসম সরকারের আদিবাসী কল্যাণ, শ্রম কল্যাণ এবং রূপান্তর ও উন্নয়ন বিভাগের মন্ত্রী রামেশ্বর তেলির প্রেরণায় শুরু হওয়া এই প্রকল্পের অধীনে ভবিষ্যতে ইউপিএসসি-র মতো মর্যাদাপূর্ণ পরীক্ষায় সফল ছাত্র-ছাত্রীদের নগদ পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করা হবে।এই উদ্যোগকে স্থায়ী রূপ দেওয়ার লক্ষ্যে ফাউন্ডেশন ২ লক্ষ টাকার একটি কর্পাস ফান্ড গঠন করেছে। এর অংশ হিসেবে দুলিয়াজানে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মন্ত্রী রামেশ্বর তেলির উপস্থিতিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে ২(দুই )লক্ষ টাকার চেক ডিব্রু কলেজের অধ্যক্ষ ড. রঞ্জন চাংমাই এবং উপাধ্যক্ষা ড. অদিতি বরুয়ার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, এই ব্যতিক্রমী অংশীদারিত্ব অঞ্চলের যুবসমাজকে বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আরও বেশি উৎসাহিত করবে। পাশাপাশি এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রের মানোন্নয়ন, মেধাবী ছাত্র-ছাত্রীদের যথাযথ স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যতের দক্ষ প্রশাসনিক কর্মকর্তা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা