শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ পোরশায় গাঁজা এবং গাঁজার গাছ সহ দুই মাদক ব্যবসায়ী আটক

পোরশায় গাঁজা এবং গাঁজার গাছ সহ দুই মাদক ব্যবসায়ী আটক

এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার চৌকস পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিক নির্দেশনায় গতকাল ১২ ই জুন শুক্রবার দিবাগত রাত্রে অনুমান ০৯.০০ ঘটিকা হতে ১১.৩০ ঘটিকা পর্যন্ত পোরশা থানাধীন ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুরে পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৃথক পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়। একটি অভিযানে ০১(এক) কেজি শুকনো গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোছাঃ পারুল বেগম(৪১), স্বামী- মোঃ নজরুল ইসলাম, সাং- দক্ষিণ লক্ষীপুর, থানা- পোরশা, জেলা- নওগাঁ কে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

একই তারিখে রাতে দুই ঘন্টা ব্যাপী অপর একটি অভিযানে দক্ষিণ লক্ষীপুর দীঘিপাড়া থেকে ধৃত আসামী অনিল(৫০), পিতা- সমরা, সাং- দক্ষিণ লক্ষীপুর( দীঘিপাড়া),থানা- পোরশা, জেলা- নওগাঁ এর বসতবাড়ির সামনে থেকে ০৪(টি) পূর্ণাঙ্গ গাঁজা গাছ যার সর্বমোট ওজন – ৪.৫০(চার দশমিক পাঁচ শূণ্য) কেজি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে পোরশা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান আছে বলে জানান থানা ইনচার্জ অফিসার জিয়াউর রহমান। এই মাদক বিরোধী অভিযানকে পোরশা এলাকার সাধারণ জনগণ ইতিবাচক বলে মনে করছেন এবং তরুণ ছেলেমেয়েদের মাদকের কবল থেকে রক্ষা করতে সরকারের এই পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা