ফুলবাড়িয়া (ময়মনসিংহ) থেকে মো: আ: জব্বার : দৈনিক জনতার বার্তা সম্পাদক, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য হাবিবুর রহমান এর পিতা সদ্য প্রয়াত জালাল উদ্দিনের কুলখানি সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বাদ জহুর মরহুমের নিজবাড়ী ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।কুলখানীতে ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল হালিম, সাংবাদিক মো: আব্দুস ছাত্তার, হাফিজুল ইসলাম স্বপন, মো: আ: জব্বার মোঃ আল আমিন প্রমুখ অংশ নেন। এতে আলেম-ওলাম, ইমাম, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দৈনিক জনতা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান এর পিতা মোহাম্মদ জালাল উদ্দীন (১০৫) শুক্রবার (১২ জুন) রাত সোয়া ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার (১১ জুন) রাত ৮টার দিকে স্ট্রোক করলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাক্তা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মাজমতলীস্থ ঈলমে দ্বীন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা মাঠে শুক্রবার জুম্মা নামাজ বাদ মরহুমের জানাযা নামাজ শেষে দাফন করা হয়। তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
