রকসী সিকদার, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানা যায় সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি),কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলমকে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(ওসি), ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন খাঁনকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক, খুলশী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবিতে সংযুক্ত এবং সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোজ্জামেল হক কে খুলশী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, চকবাজার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদকে সিএমপি ডিবি দক্ষিণে,চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ
(ওসি) নুর হোসেন মামুনকে চকবাজার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এবং ডিবি দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন কে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এবিষয়ে সিএমপি সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক,প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এবং সিএমপির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন থানায় এ রদবদল।
