শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবক হেনস্তার শিকার

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবক হেনস্তার শিকার

রকসী সিকদার, চট্টগ্রাম প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং মাদক মুক্ত সমাজের বার্তা নিয়ে ভ্রমণে এসে চট্টগ্রামের সাতকানিয়ায় হেনস্তার শিকার হয়েছেন নেপালি তরুণ।

জানা যায় নেপালের তরুণ বিশ্বাস রয় (২৫)সাইকেলে নিয়ে মাদকের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দিতে বাংলাদেশ ভ্রমণে আসলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় ১৯ জুন বিকালে এক সিএনজি চালকের অসদাচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়,এক সিএনজি চালক বিশ্বাস রয়ের সঙ্গে উত্তেজিত আচরণ করছেন। এ ঘটনায় অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন বিদেশি পর্যটকের সঙ্গে এমন আচরণ কোনভাবেই কাম্য নয়।
প্রশাসনের কাছে অনেকেই দৃষ্টি আকর্ষণ করে বলেন বিদেশিদের সাথে এমন আচার-আচরণে আমাদের দেশের সুনাম নষ্ট হবে, এদেরকে আইনের আওতায় আনা দরকার বলে মনে করেন।

জানা যায়, বিশ্বাস রয় নেপালের ইলাম জেলার বাসিন্দা। গত ১৮ মে নেপাল থেকে সাইকেল ভ্রমণ শুরু করে বাংলাদেশে আসেন এবং মাদকবিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন তিনি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা