শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজে ছাত্রীর মৃত্যু

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজে ছাত্রীর মৃত্যু

রকসী সিকদার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজে ছাত্রীর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের ডেপুটি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায় আজ মঙ্গলবার ( ২৩ জনু) সকল সাড়ে ৮ টার দিকে এই সড়ক দুর্ঘটনায় সুমাইয়া জান্নাত (১৯) নামের কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

নিহত সুমাইয়া জান্নাত পাশ্ববর্তী বাঁশখালী উপজেলার পুঁইছড়ির ২ নাম্বার ওয়ার্ডের আরবশাহ ঘোনার মাওলানা আরিফুর রহমান মেয়ে বলে জানা যায়।
নিহত কলেজ ছাত্রী চট্টগ্রাম মহিলা কলেজের ছাত্রী এবং স্বপরিবারে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট এলাকায় বসবাস করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার গামী গ্রীণ লাইন পরিবহণের বাসের সাথে বিপরীতমুখি পূরবী পরিবহণে বাসের সংঘর্ষ হয়। এতে পূরবী বাসের থাকা কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরো কয়েকজন হতাহত হয়েছেন।
লোহাগাড়া ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইমুন সিরাজ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত এক কলেজ ছাত্রীকে ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়।তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এবিষয়ে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।গাড়ি দুই টি আটক করা হয়েছে,তবে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এবিষয়ে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা