রকসী সিকদার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক নুরুল আলম গ্রেপ্তারের পরদিন কারাগারে মারা গেছেন।
আজ বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় বলে জানা যায়।
এবিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায় মঙ্গলবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ নেতা নুরুল আলমকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন
হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়লে নুরুল আলমকে
আমরা এখানে চিকিৎসা দি,পরে অবস্থার অবনতি হলে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে নুরুল আলমের পরিবার অভিযোগ করে বলেন নুরুল আলম কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে, এবিষয়ে নুরুল আলমের বড় বোন বলে আমার ভাইয়ের কোন মামলা ছিলো না, আমার ভাই কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।আমরা এই হত্যার বিচার চাই।
