ভালুকা থেকে তমাল কান্তি সরকারঃ যমুনা সেতু থেকে কালিহাতী, সখীপুর ও ভালুকা হয়ে কিশোরগঞ্জের ভৈরব পর্যন্ত ৪ লেন বিশিষ্ট মহাসড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে জানা গেছে।
সূত্র মতে, গত ৬ জুন ২০২৬ তারিখে এ সড়ক নির্মাণের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি প্রেরণ করেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
এর পরিপ্রেক্ষিতে গত ১৪ জুন ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত এক চিঠিতে সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ এবং এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।
প্রস্তাবিত মহাসড়কটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার ওপর যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি দেশের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও আধুনিক হবে। এতে আঞ্চলিক বাণিজ্য, শিল্পায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলেও আশা করা হচ্ছে।
৭৯
