ভালুকা থেকে তমাল কান্তি সরকারঃ ময়মনসিংহের ভালুকায় শিক্ষার্থীদের জন্য আরও আরামদায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ভালুকা পৌরসভার উদ্যোগে ভালুকা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ৬টি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে।
ফ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পাঠদানে উপযোগী পরিবেশ গড়ে তুলতে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নতুন সিলিং ফ্যানগুলো শ্রেণিকক্ষে গরমের কষ্ট কমিয়ে শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে পাঠগ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।
৬৯
