শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ জুলাই নিয়ে কটূক্তির অভিযোগ: শাওন, মাহি ও ফারজানার নামে জিডি

জুলাই নিয়ে কটূক্তির অভিযোগ: শাওন, মাহি ও ফারজানার নামে জিডি

স্টাফ রিপোর্টার: জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ সংগঠনের তিন প্রতিনিধি শুক্রবার সকালে শাহবাগ থানায় লিখিত অভিযোগটি দায়ের করা হয়। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি জিডি হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জিডির বিবরণে বলা হয়েছে, মেহের আফরোজ শাওন জুলাই গণঅভ্যুত্থানকে সাজানো নাটক আখ্যা দিয়েছেন। মাহিয়া মাহি আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি ও সংগঠনগুলোকে নিয়ে ব্যঙ্গ করেছেন এবং তিন নম্বর অভিযুক্ত শান্তা ফারজানা জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করেছেন। এসব বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা