৭৬
স্টাফ রিপোর্টার : রাজধানী উত্তরায় ১০ নং সেক্টর এলাকায় ৬টি ভবন এর নকশার বাহিরে বহির্ভূত অংশ ভেঙ্গে দেয় ও ০৩ মিটার জব্দ করে রাজউক জোন- ১/১। রবিবার দুপুরে অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সবুজ হাসান। এ সময় ভবন এর উভয় পাশে বহির্ভূত বিভিন্ন অংশ গুড়িয়ে দেয় রাজউক।

এসময় উপস্থিত ছিলেন, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রে মো: সবুজ হাসান তিনি জনান, ভবন উভয় পাশে রাজউক নকশার বাহিরে অংশগুলো ভেঙে দেওয়া হয় ও এই মোবাইল কোট কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, অথরাইজড অফিসার শেখ মোহাম্মদ আহসান ইমাম সহকারী অথরাইজড অফিসার ফজলু মিয়া পরিদর্শক নাইমুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
