শুক্রবার | নভেম্বর ৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম পটিয়ায় সুশাসন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়তে চান আবুল বশর সিআইপি

পটিয়ায় সুশাসন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়তে চান আবুল বশর সিআইপি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: যানজট, জলাবদ্ধতা, অপরিচ্ছন্নতা ও নাগরিক ভোগান্তি দূর করে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও হয়রানিমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পটিয়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, দুবাইপ্রবাসী বিএনপি নেতা ও রেমিট্যান্স যোদ্ধা হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি।

তিনি বলেন, জনপ্রতিনিধিত্ব মানে ক্ষমতা নয়, মানুষের সেবা করার দায়িত্ব। সুযোগ পেলে পটিয়া পৌরসভায় সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন, অবৈধ দখলমুক্ত ফুটপাত এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেবেন।

দুবাইপ্রবাসী এই বিএনপি নেতা প্রবাসে অবস্থান করলেও সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি মাসে মাসে দেশে এসে দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি এলাকার গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান। বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে সহযোগিতার মাধ্যমে স্থানীয় মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ অব্যাহত রয়েছে।

আবুল বশর সিআইপি দৈনিক জনতার প্রতিনিধিকে ক্ষুদে বার্তার বলেন,পটিয়ার উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। দল-মত নির্বিশেষে সবার মতামত ও অংশগ্রহণের মাধ্যমে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পরিবেশ গড়ে তুলতে চান তিনি। তাঁর লক্ষ্য, নাগরিকরা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই পৌরসভার সেবা পান এবং একটি নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য নগরে বসবাস করতে পারেন।

সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তিনি পটিয়াবাসীর দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা