মো.নূর আলম ভূইয়া: ডেমরা থানা মৎসজীবি দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর মাদক ব্যাবসায়ীদের হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছেন ঢাকা মহানগর মৎসজীবি দলের কেন্দ্রিয় কমিটি। মঙ্গলবার (৭-জুন) বিকাল ৪ টার দিকে ঢাকা মগানগর মৎসজীবি দলের সাধারণ সম্পাদক মো. রোবেল হোসেনের সঞ্চালনায় দলটির সভাপতি এসএম শাহ আলমের সভাপতিত্বে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রিয় কর্য্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্ত্যবে ঢাকা মহানগর মৎসজীবি দলের সভাপতি এসএম শাহ আলম বলেন, ডেমরায় মাদক ব্যবসা করতে নিষেধ করায় ডেমরা থানা মৎসজীবি দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম সুমনকে গত ৪ জুলাই দিবাগত রাত ১২ টার দিকে ডেমরার সারুলিয়ার টেংরা আলেপখান রোডে ১০/১২ জনের একটি মাদক ব্যাসায়ী সিন্ডিকেট দেশীয় ধারালো অস্ত্র সস্ত্রে জজ্জিত হয়ে হামলা করে। এ হামলায় জড়িতদের পুলিশ এখনো গ্রেপ্তার করছে না। এতে করে পুলিশের ভ‚মিকা নিয়ে আমাদের সন্ধেহ হচ্ছে। আমরা জানিয়ে দিচ্ছি আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের ডেমরা থানা মৎসজীবি দলের নেতাদের উপর মাদক ব্যাবসায়ীদের বরর্বোরচিত হামলায় জড়িতদের গ্রেপ্তার না করলে থানা ঘেরাও করবো।
এছাড়া এ বিষয়ে বিেেক্ষাভ প্রকাশ করেছেন ডেমরা থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনসহ এলাকাবাসীরা। এ ঘটনার প্রতিবাদে পূর্ব টেংরা পঞ্চায়েত কমিটির উদ্যোগে এলাকাবাসীরা আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছেন।
উল্যেখ্য, ডেমরায় কোনো প্রকার মাদক ব্যাবসা চলবে না, মাদক ব্যাবসা বন্ধ করতে ডেমরা থানা মৎসজীবি দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম সুমন মাদকের বিরুদ্ধে এগিয়ে আসলে গত ৪ জুলাই রাত ১২ টার দিকে মাদক ব্যাবসায়ীর একটি দল তাদের উপর হামলা করে এ বিষয়ে ৭ জুলাই রাতে ডেমরা থানায় ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন এজাহার নামীয় ১১ জন জনসহ অজ্ঞাত ৫-৭ জসের বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামিরা হলো- মো. লিটন ওরফে কাইল্লা লিটন, মনা, বিল্লাল, রাজু, আশরাফ, আলম, মিলন, ইন্দ্র, ডিজে জাহাঙ্গীর, সবুজ ও কবির। এরা সকলেই সারুলিয়া টেংরা এলাকার বাসিন্দা।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ তাইফুর রহমান মির্জা বলেন, এ বিষয়ে ভ‚ক্তভোগী ডেমরা থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে আসামীদের আইনের আওতায় আনার ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে।
