শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত: প্রতিষ্ঠানকে লাভজনক করতে ঐক্যবদ্ধ কাজের আহ্বান

বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত: প্রতিষ্ঠানকে লাভজনক করতে ঐক্যবদ্ধ কাজের আহ্বান

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রতিনিধি কর্মকর্তাদের পরিচিতি সভা মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ তারিখে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুলাই অনুষ্ঠিত নির্বাচনের পর এই পরিচিতি সভার আয়োজন করা হয়।

বিআইডব্লিউটিসি’র পরিচালক (প্রশাসন) জনাব মো: রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) জনাব মো: আবুল ইসলাম।
তিনি বিআইডব্লিউটিসির উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জনাব মো: আবুল ইসলাম একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য বিজয়ী ও প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন:
“বিআইডব্লিউটিসি-কে ভবিষ্যতে একটি স্বাবলম্বী ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হলে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টাই এই সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবে।”
নবনির্বাচিত নেতৃত্বের পরিচিতি পর্বে নবনির্বাচিত কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ। নির্বাচনে ‘চেয়ার’ প্রতীক নিয়ে বিজয়ী শীর্ষ কর্মকর্তারা হলেন: প্রেসিডেন্ট মানসুরা আহমেদ চিফ পার্সোনাল ম্যানেজার তিনি ২৫৪ ভোট পেয়েছেন প্রতিক চেয়ার, সেক্রেটারি জেনারেল মো: রুবেলুজ্জান নির্বাহী প্রকৌশলী তিনি ৩১৫ ভোট পেয়েছেন , প্রতিক চেয়ার। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খাঁন মো: জাফর খাঁন, উপমহাব্যবস্থাপক (হিসাব) তিনি ১৮৫ ভোট পেয়েছেন, প্রতিক চেয়ার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: এস এম আশিকুজ্জামান, পরিচালক (বাণিজ্য)
শেখ মু. নাসিম, পরিচালক (অর্থ) ক্যাপ্টেন হাসেমুর রহমান চৌধুরী, পরিচালক (কারিগরি) মো: ফজলুল হক, নির্বাচন কমিশনার ও মহাব্যবস্থাপক (হিসাব)
জেসমিন আরা বেগম, মহাব্যবস্থাপক (প্রশাসন)
এছাড়াও সংস্থার বিভিন্ন পর্যায়ের মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, ইউনিট প্রধানগণ, নির্বাচনী প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।
পরিচিতি পর্বের শেষাংশে চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সকলের সাথে এক ফটোসেশনে অংশ নেন। সমগ্র অনুষ্ঠানটিতে কর্মকর্তাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা