বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ স্বাস্থ্য ভালুকায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বিদেশি ফল রাম্বুটান

ভালুকায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বিদেশি ফল রাম্বুটান

ভালুকা থেকে তমাল কান্তি সরকারঃ ময়মনসিংহের ভালুকায় চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বিদেশি ফল রাম্বুটান দেশের অন্যান্য এলাকার তুলনায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এতে ফলটির প্রতি ক্রেতাদের আগ্রহ থাকলেও উচ্চমূল্যের কারণে নিম্ন-মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতাদের অনেকেরই নাগালের বাইরে চলে গেছে রাম্বুটান।
স্থানীয় বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা, টাঙ্গাইল, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে রাম্বুটান প্রতি কেজি ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হলেও ভালুকায় একই ফল কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দাম। ফলে চাহিদা থাকা সত্ত্বেও অতিরিক্ত দামের কারণে অনেকেই রাম্বুটান কিনতে পারছেন না।
এদিকে, ভালুকায় রাম্বুটানের চারারও বেশ চাহিদা রয়েছে। স্থানীয়ভাবে প্রতিটি রাম্বুটানের চারা প্রায় ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। অনেকেই বাড়ির আঙিনা ও বাগানে বিদেশি এই ফলের গাছ লাগাতে আগ্রহী হচ্ছেন।
স্থানীয় ক্রেতাদের দাবি, সরবরাহ বাড়ানো গেলে রাম্বুটানের দাম কমে আসতে পারে। এতে সাধারণ মানুষের নাগালের মধ্যেও চলে আসবে সুস্বাদু ও পুষ্টিকর এই বিদেশি ফলটি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা