শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি

আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি

রকসী সিকদার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসাবে দায়িত্ব পেলেন আবদুল কুদ্দুস চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের দায়িত্ব পাওয়া ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার এর হিসেবে কর্মরত ছিলেন।

গত মঙ্গলবার (২১ শে জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

উপ–সচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এসএমপির বর্তমান কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে পুলিশ সদরদপ্তরে কর্মরত ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই রদবদলে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী গত বছরের ১০ সেপ্টেম্বর সিলেটে যোগদান করেছিলেন। চট্টগ্রামের সাবেক ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান এডিশনাল আইজি হিসেবে পদোন্নতি এবং ইতোপূর্বে ঢাকায় বদলি হয়েছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা