ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের সমাপনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
এ সময় তিনি রথযাত্রা মহোৎসবের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। পরে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন তিনি।
র্যালিতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে।
৬৮
