ভালুকা থেকে তমাল কান্তি সরকার: ময়মনসিংহের ভালুকা উপজেলা আজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষা এ উপজেলায় গত কয়েক দশকে গড়ে উঠেছে অসংখ্য শিল্পকারখানা। শিল্পায়নের ফলে সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের সুযোগ, বেড়েছে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড। ভালুকার এই শিল্পাঞ্চল গড়ে ওঠার পেছনে স্থানীয়ভাবে বিভিন্ন সময়ে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের অবদানও স্মরণীয়।
শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে জমি, যোগাযোগব্যবস্থা, প্রশাসনিক সহযোগিতা ও স্থানীয়ভাবে পরিবেশ তৈরিতে বিভিন্ন ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে সংশ্লিষ্টরা মনে করেন। তাঁদের উদ্যোগ, সহযোগিতা ও শিল্পবান্ধব ভূমিকার ধারাবাহিকতায় ভালুকা ধীরে ধীরে একটি বৃহৎ শিল্পাঞ্চলে পরিণত হয়েছে।
ছবিতে ভালুকার শিল্পাঞ্চল গড়ে ওঠার পেছনে অবদান রাখা ব্যক্তিদের দেখা যাচ্ছে—হাজী মো. শহিদুল ইসলাম, মোহাম্মদ মুর্শেদ আলম, হাজী মো. রফিক, ইঞ্জিনিয়ার আলী হোসাইন, হাজী আব্দুর রাজ্জাক ঢালী, নিজাম উদ্দিন চেয়ারম্যান, আব্দুস সাত্তার মাস্টার, হাজী মো. ইব্রাহিম, হাজী বিল্লাল হোসাইন, হাজী আব্দুল মালেক ঢালী ও মো. আলী নেতা।
স্থানীয়দের মতে, ভালুকার শিল্পায়নের ইতিহাসে এসব ব্যক্তির অবদান ও ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। তাঁদের উদ্যোগ ও সহযোগিতার কারণেই এক সময়ের কৃষিনির্ভর ভালুকা আজ দেশের অন্যতম বৃহৎ শিল্পভূমিতে পরিণত হয়েছে।
১৯৯
