নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি ব্যাংক লোকাল প্রিন্সিপাল অফিসের উদ্যোগে ‘জিএম অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নূরুল আমিন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী।
লোকাল প্রিন্সিপাল অফিস (এলপিও) এর মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ মাইনুল ইসলাম খাঁন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আঃ রহিম ও জনাব মোহাঃ খালেদুজ্জামান।
নিজ নিজ কর্মক্ষেত্রে অনবদ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে লোকাল প্রিন্সিপাল অফিসে বিভিন্ন গ্রেডে কর্মরত চারজন কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—
সাধারণ ব্যাংকিং: জনাব রিপা রানী দাস (মুখ্য কর্মকর্তা) ও জনাব মোঃ আনিসুর রহমান (কর্মকর্তা-ক্যাশ)।
ফরেন এক্সচেঞ্জ: জনাব সোহেল আহম্মেদ (মুখ্য কর্মকর্তা)।
ঋণ ও অগ্রিম: জনাব মোঃ নূরুল ইসলাম (ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা)।
অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক, সিবিএ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১১২
