শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মানিকদী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত আইনের সঙ্গে সংঘাতে জড়িত চার শিশুকে আটক করেছে পুলিশ

মানিকদী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত আইনের সঙ্গে সংঘাতে জড়িত চার শিশুকে আটক করেছে পুলিশ

শাকিলা সুলতানা, ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত আইনের সঙ্গে সংঘাতে জড়িত চার শিশুকে আটক করেছে পুলিশ।

​ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মানিকদী আমতলা এলাকায় এক কিশোর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে চার শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মানিকদী এলাকার একটি বাসার ছাদের ইটের স্তূপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
​পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ঘটনার রাতে তারা সবাই মিলে পার্টি করছিল। পার্টির একপর্যায়ে অবৈধ আগ্নেয়াস্ত্রটি দেখানোর সময় অসাবধানতাবশত গুলি ছুটে যায় এবং একজন গুলিবিদ্ধ হন। পুলিশ আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এই অবৈধ অস্ত্র ব্যবহার করে কিশোর গ্যাং-এর ব্যানারে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
​এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সাথে আইনের সঙ্গে সংঘাতে জড়িত এই চার শিশুকে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা