বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ টেকনাফে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে পরিচালিত কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৩২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৮ হাজার ৪৪৬ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (৩১ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের সীমান্ত সড়ক ব্রিজসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ইয়াবার চালান উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত ইয়াবা, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা