মঙ্গলবার | নভেম্বর ৩, ২০২৬
প্রচ্ছদ কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

রিয়াজ উদ্দিন | কক্সবাজার

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার একটি প্যারাসাইলিং পয়েন্টে দুর্ঘটনায় শৌভিক রয় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শৌভিক রয়ের বাড়ি খুলনা জেলায়। তিনি নয় সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসে প্যারাসাইলিংয়ে অংশ নিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, প্যারাসাইলিং চলাকালে হঠাৎ নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে তিনি সমুদ্রে পড়ে গুরুতর আহত হন। পরে কর্তৃপক্ষ দ্রুত তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের সফরসঙ্গী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, কক্সবাজারে দীর্ঘদিন ধরে প্যারাসাইলিং কার্যক্রম পরিচালিত হলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অতীতেও একই প্রতিষ্ঠানের প্যারাসাইলিং কার্যক্রমে দুর্ঘটনার ঘটনা ঘটলেও নিরাপত্তা জোরদার এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ রয়েছে।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা