বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ টেকনাফে রোহিঙ্গার মরদেহ উদ্ধার

টেকনাফে রোহিঙ্গার মরদেহ উদ্ধার

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ দক্ষিণপাড়া এলাকার বেড়িবাঁধ সংলগ্ন সাগরে এক রোহিঙ্গা যুবকের মরদেহ ভেসে এসেছে।

শনিবার স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে টেকনাফ মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মরদেহটি উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর এক বাসিন্দার বলে শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, নিহত ব্যক্তি রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) সদস্য হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং এ বিষয়ে তদন্ত চলছে।

ওসি আরও জানান, ওই ব্যক্তির মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তিনি কীভাবে মারা গেছেন, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তসহ তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং অন্যান্য তথ্য নিশ্চিত হওয়া যাবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা