শাকিলা সুলতানা: রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১ হাজার ৯৫টি মামলা ঠুকে দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। অভিযানকালে ৩৮৩টি গাড়ি ডাম্পিং ও ২৬০টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দিনভর রাজধানীর বিভিন্ন ট্রাফিক বিভাগ ও পয়েন্টে সমন্বিত এই অভিযান পরিচালনা করা হয়। রবিবার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির ৮টি ট্রাফিক বিভাগে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিভাগভিত্তিক মামলার চিত্র:
* ট্রাফিক-রমনা বিভাগ: ৮৫টি মামলা (১০টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেল)।
* ট্রাফিক-লালবাগ বিভাগ: ১১০টি মামলা (৭টি বাস, ৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেল)।
* ট্রাফিক-মতিঝিল বিভাগ: ২১২টি মামলা (৯টি বাস, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেল)।
* ট্রাফিক-ওয়ারী বিভাগ: ৭৩টি মামলা (১৩টি বাস, ৫টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ১৪টি মোটরসাইকেল)।
* ট্রাফিক-তেজগাঁও বিভাগ: ১৫৮টি মামলা (৯টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেল)।
* ট্রাফিক-মিরপুর বিভাগ: ১৬৭টি মামলা (১২টি বাস, ১০টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেল)।
* ট্রাফিক-উত্তরা বিভাগ: ১৮৭টি মামলা (১৬টি বাস, ৬টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৭২টি মোটরসাইকেল)।
* ট্রাফিক-গুলশান বিভাগ: ১০৩টি মামলা (৬টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেল)।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
৩৯
