শাখাওয়াত হোসেন মোল্লা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: সোমবার (০৩ আগষ্ট) আজ সকালে শিবচর পৌরসভাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে নিত্যপণ্যের কাচা বাজারে দামের এ চিত্র দেখা গেছে।”
শিবচর পৌরসভা বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা, বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়, টমেটো কেজিপ্রতি ১৬০ থেকে ২০০ টাকা, করলা ৯০ থেকে ১০০ টাকা।”
পটোল, ঢেঁড়স, কাঁকরোল ও ঝিঙা মানভেদে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা। পেঁপে ৫০ টাকা এবং আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, কচুরমুখি ৮০ থেকে ১০০ টাকা, শসা ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, গাজর ১৪০ টাকা ও মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।”
বাজারে এক হালি লেবু ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনেপাতা ৩০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২২০ টাকা কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়, চালকুমড়া ৬০ থেকে ৮০ টাকা পিস এবং কেপসিকাম ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাল শাক আঁটিতে ১০ টাকা বেড়ে ২৫ টাকা, লাউ শাক আঁটি ৫০ টাকা, কলমি শাক ২ আঁটি ৪০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাঁটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।”এ ব্যাপারে কাচা বাজারের আড়ংদার মোঃ রানা মিয়া বলেন, আগে দাম বেশি ছিল এখন আগের তুলনায় দাম কম কাচা মরিচের দাম একটু বেশি, দুই এক দিনের মধ্যে আরো দাম কমবে। সব ঠিক হয়ে যাবে।
মাছ বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি চিংড়ি ১২০০ থেকে ১৪০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, ওজনভেদে রুই মাছ ৪০০ থেকে ৫০০ টাকা ও টেংরা ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকা, বায়িং ৮০০ থেকে ১০০০ টাকা, দেশি কই ৯০০ থেকে ১০০০ টাকা, চাষের কই ৪০০ টাকা, পোয়া ৩৫০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।”
আকারভেদে চাষের শিং মাছ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। তবে রূপচাঁদা, বড় আকারের শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে ক্রেতাকে হাজার টাকার বেশি গুনতে হচ্ছে। পাশাপাশি ইলিশ ৩০০ গ্রাম ওজনের ১ কেজি মাছ ১২০০ টাকা থেকে ১৩০০ টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ২২০০ থেকে ২৫০০ টাকা এবং ১ কেজি ওজনের ইলিশ ৩৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।”
বাজারে সোনালি মুরগি ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩৬০ টাকা, ব্রয়লার ২২০ থেকে ২৩০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস ১৩০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।”
এদিকে ডিমের বাজারে এক ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, হাঁসের ডিম এক ডজন ২৫০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিম হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।”
