বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ রাজনীতি আগে ছিল জামায়াত পরে তারা ইসলাম লাগাইছে: নবী উল্লাহ নবী

আগে ছিল জামায়াত পরে তারা ইসলাম লাগাইছে: নবী উল্লাহ নবী

মো.নূর আলম ভূইয়া: জামায়াত কোনো ইসলামী দল নয়। জামায়েত হচ্ছে সেই ইসলামী মওদুদী পার্টি যাহারা নাকি আমাদের রাসুলুল্লাহ (সাঃ) কে বিশ্বাস করতো না। তখন পাকিস্তান সরকার সেই মওদুদীর ফাঁসির ঘোষণা দিয়েছিল। যা হোক তার পর সে ফাঁসির ঘোষণা থেকে মুক্তিও পেয়ে ছিল। সেই মওদুদীর অনুসারী হলো জামায়েত। আগে ছিল জামায়াত পরে তারা ইসলাম লাইচে এটা হচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ( সদস্য সচিব) আনিসুজ্জামান এর সঞ্চালনায় বৃহস্পতিবার (৬—আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ২৪ এর জুলাই আগষ্ট বীর শহীদদের স্মরণে এক আলোচনা সভায় ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা ৫ আসনের প্রধান সমন্বয়কারী নবী উল্লাহ নবী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নবী উল্লাহ নবী আরো বলেন, আমার নেতা তারেক রহমানের নির্দেশে আমি সব সময় সরব ছিলাম নির্যাতনের ভয়ে কখনো জন বিছিন্ন হই নাই। যখনই পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার প্রধান পলাতক শেখ হাসিনার নির্দেশে আমাদের ডেমরা, যাত্রাবাড়ী, রায়েরবাগ,মাতুয়াইল, শনির আখড়া এসব এলাকায় হেলিকপ্টার দিয়ে গুলি করা শুরু করেছিল ঠিক এমনই সময়ে এসব এলাকার সকল স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র ও সাধারণ মানুষ আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে বাচার জন্য আমাদের এ ডেমরা—যাত্রাবাড়ী এলাকায় আমার নেতৃত্বে সরকারি বাহিনীর আক্রমণের প্রতিবাদ জানিয়েছিল। ওই সময়ে ডেমরা —যাত্রাবাড়ী এলাকায় তুমুল প্রতিরোধ গড়ে তুলেছিল ছাত্র জনতা ওই সময়ে যাত্রাবাড়ী এলাকায় আমাদের বেশ কিছু লোক শহীদ হয়েছিল। ওই সময়ে সারা দেশে যারা শহীদ হয়েছে আমরা তাদের কখনো ভুলবো না।

এ সময় ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম চৌধুরী ও যুগ্ন আহবায়ক ( সদস্য সচিব) আনিসুজ্জামান বলেন, জামায়াত আজ সমকামীতা দলে পরিনত হয়েছে। আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যায় তাদের কত ধরনের অপকর্ম। তারা কখনোই বাংলাদেশের উন্নয়ন সয্য করতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে যে উন্নয়নের পথে দেশ এগিয়ে যাচ্ছে ঠিক এমনি সময়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করে তারা উন্নয়নকে ব্যাহত করার পায়তারা করছে। এর জাবাব জনগন কে সাথে নিয়ে ইনশাল্লাহ আগামী দিনে আমরা অবশ্যই দিব।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, থানা বিএনপির সদস্য (দফতরের দায়িত্ব প্রাপ্ত) মোঃ মনির হোসেন খান, ইসমাইল হোসেন সাংবাদিক, ৬৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, যুব নেতা ডা. রফিকুল ইসলাম, সহ ডেমরা থানা,ওয়ার্ড, ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা