মোঃ মাহাবুবুর রহমান, ঢাকা : আজ ০২ নভেম্বর ২০২৬, সোমবার ঢাকার কেরানীগঞ্জে অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে ‘পবিত্র হিফজুল কোরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং ডাকসুর সাবেক ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান, এমপি।
প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার কোরআনে হাফেজ ও প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র, পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। পবিত্র কোরআনের আলোয় যুবসমাজকে গড়ে তোলার লক্ষে এ ধরনের আয়োজন প্রশংসনীয় বলে মন্তব্য করেন অতিথিরা।
