মোঃ মনজুর মোল্লা , ঢাকা: রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চলমান কর্মসূচির অংশ হিসেবে মুগদা থানা এলাকায় অভিযান পরিচালনা করেছে পুলিশ। এই বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ হিমু (২৫), মোঃ সোহেল রানা (১৯), রানা (২২), মোঃ সাগর (২৩), মোঃ ইব্রাহিম (৩২), মোঃ আঃ মুমিন (২৫), মোঃ অন্তর (২০), মোঃ জুম্মান (২৭), মোঃ রফিক (৩০), মোঃ বোচা (৩৫), লাইলী ওরফে বৃষ্টি (২৬), মোঃ মুজিবুর রহমান (৩২) এবং মোঃ হৃদয় (২৪)।
মুগদা থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন বিভিন্ন এলাকায় অপরাধবিরোধী এ অভিযান চালানো হয়। অভিযানে পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার এজাহারনামীয় আসামিদের সাথে বিভিন্ন অপরাধচক্রের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত ১৩ জনকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে মুগদা থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে। অপরাধ নির্মূলে ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
৩৮
