২৬
মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় র্যাব-১১ এর আভিজনিক দল অভিযান চালিয়ে জঙ্গলের ঝোঁপ থেকে একটি বিদেশী ওয়ান শুটার উদ্ধার করে।
আজ বৃহস্পতিবার (১৩আগস্ট) রাতের প্রথম দিকে উপজেলার কাঁচপুর ইউপির কাঁচপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। দুপুরের দিকে র্যাব ১১-পুলিশ সুপার মুহিত কবির সেরনিবাতের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১১- একটি আভিজনিক দল কাঁচপুর এলাকায় ছিনতাই ও মাদকের স্পটে অভিযান চালায়। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিত টের পেয়ে দুর্ধর্ষরা পালিয়ে যায়।অভিযানে তল্লাশিতে জঙ্গলের ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করে।
