শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ খালেদা জিয়া জন্মবার্ষিকী উপলক্ষে সোনারগাঁওয়ে দোয়া মাহফিল

খালেদা জিয়া জন্মবার্ষিকী উপলক্ষে সোনারগাঁওয়ে দোয়া মাহফিল

মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)প্রতিনিধি ; নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সর্বত্রে তিন তিনবার সাবেক প্রধানমন্ত্রী বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর মাতা মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেন। মিলাদ মাহফিলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ টা থেকে দিনব্যাপী দশটি ইউনিয়ন একটি পৌরসভায় দোয়া মাহফিল তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁও আসনের সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তার রাজনৈতিক অবদান আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি পদক্ষেপ দৃঢ়তার নজির স্থাপন করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাবাসে থেকে অসুস্থতার মধ্যেদিয়ে জনগণের অধিকার চেয়ে জনগণের মাঝে নিজেকে উৎসর্গ করে দিয়েছে।তিনি কখনো আপোষ হননি। দেশ ও জাতির কল্যাণে আপোষহীন নেত্রীর ত্যাগের ঋণ এদেশের মানুষ শোধ করতে পারবে না।

অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম সজিব, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু ও আল মুজাহিদ মল্লিক, যুগ্ন সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপি সভাপতি শাজাহান মিয়া প্রমুখ।

সভাস্থল গুলোতে আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মিলাদ শেষে উপস্থিত নেতাকর্মীদের তবারক বিতরণ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা