বৃহস্পতিবার | নভেম্বর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পেলেন তিন শতাধিক রোগী

শেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পেলেন তিন শতাধিক রোগী

​ তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাজিতখিলা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড আব্দুস সাত্তার হাসপাতাল চত্বরে স্থানীয় সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল আহম্মেদের নিজস্ব অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। এতে এলাকার তিন শতাধিক দরিদ্র ও সাধারণ নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

​ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন ডা. মোছা. জুই সরকার, ডা. বিলকিছ নাহার সুইটি, ডা. উমর আলী ও ডা. রাজু আহমেদ।

​এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানান চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল আহমেদ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা