বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

ভালুকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

তমাল কান্তি সরকার, ভালুকা প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

শনিবার (১৫ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে তিনি অংশ নেন। এ সময় হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনভাবে কাজ করতে হবে।
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা