বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মীর সাজু ভোলা প্রতিনিধি: ১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাবেক যুবদলের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের পক্ষ থেকে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের,আলমগীর মালতিয়া, গোফরন মহাজন,খাইরুল ইসলাম সোহেল, কাজী মনজুর হোসেন,আশরাফুর রহমান টিপু ফরাজী,মীর শাহাদাত হোসেন (ছায়েদ),আজাদ মীর,সহিদুল ইসলাম প্রিন্স,মোঃ রাসেল,রিয়াদ সিকদার সহ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন। শেষে উপস্থিত সবার মাঝে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা