মীর সাজু,ভোলা প্রতিনিধি (ভোলা): “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলা জেলাধীন চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য গুণীজনদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আজ ১৬ আগস্ট ২০২৬ (রবিবার) চরফ্যাশন উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।
কর্মকর্তারাও অংশ নেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রোটিনের চাহিদা মেটাতে রূপালি মাছের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক মৎস্য চাষের কোনো বিকল্প নেই। বক্তারা প্রান্তিক মৎস্যজীবীদের সুরক্ষা ও মৎস্য সম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের সামাজিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যচাষী ও ক্ষেত্রবিশেষে অবদানের জন্য নির্বাচিতদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
