শুক্রবার | নভেম্বর ৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ লংগদুতে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন

লংগদুতে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি: ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্যে সামনে রেখে  “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”— এই শ্লোগানে রাঙামাটি পার্বত্য জেলা লংগদুতে “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খুলনা জিলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের ভার্চ্যুয়াল শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল তিনটায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থী, ক্ষুদে খেলোয়াড় ও শিশু-কিশোরদের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ক্রীড়া সংগঠক, লংগদু উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যগণ,
গণমাধ্যমকর্মী ও লংগদু উপজেলার নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড়রগণ উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।

এসময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে “নতুন কুঁড়ি স্পোর্টস, সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়।

” নতুন কুঁড়ি স্পোর্টসের এই আয়োজনের মাধ্যমে সারাদেশের তৃণমূল পর্যায় থেকে অনেক  প্রতিভাবান খেলোয়াড় তৈরি ও শিশু-কিশোরদের শারীরিক এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্ট আয়োজকরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা