শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সরাইলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও চোলাইমদসহ ৮ জন গ্রেপ্তার

সরাইলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও চোলাইমদসহ ৮ জন গ্রেপ্তার

মোঃরাকিবুর রহমান রকিব, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চলমান বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় তৈরি চোলাইমদসহ আটজনকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।
রোববার (১৬ আগস্ট) সরাইল থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশের প্রেস রিলিজ অনুযায়ী, শাহবাজপুর সেকেন্ড গেইটের মাষ্টারপাড়া এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৪৫), শাহবাজপুর এলাকা থেকে ১২ পিস ইয়াবাসহ আব্দুল মতিন (৫৫) এবং কুট্টাপাড়া তিন রাস্তার মোড় থেকে ১৫ পিস ইয়াবাসহ মো. সোহেল (৩৮)কে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ভূইশ্বর বাজার এলাকা থেকে ৩ পুরিয়া গাঁজাসহ রবিউল (৩২) ও সাকিব হোসেন (৩৫), গুনারা এলাকা থেকে ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাইমদসহ শাহজাহান মিয়া (৪৫) এবং দক্ষিণ আরিফাইল এলাকা থেকে ৫ পুরিয়া গাঁজাসহ তাজু মিয়া (২৫), আলমগীর হোসেন (৪৮) ও ইকবাল হোসেন (৫০)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রবিউল ও সাকিব হোসেনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। অন্যদের বাড়ি সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে মোট ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ পুরিয়া গাঁজা এবং ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাইমদ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা