শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নাটোরের সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

নাটোরের সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

রবিন খান, নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর অপরাধে চারজনকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড ও চলনবিল গেট এলাকায় পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৯২ ধারায় তাদের এ অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা