শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ পরিবার চাইলে খরচ বহনের বিবেচনা করবে সরকার : শামা ওবায়েদ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে

পরিবার চাইলে খরচ বহনের বিবেচনা করবে সরকার : শামা ওবায়েদ

শনাক্ত প্রক্রিয়া শেষে দ্রুতই কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। পরিবার চাইলে এর খরচ বহনের বিষয়টি বিবেচনা করবে সরকার।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানায়, কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে মোট ৯ জনের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। নিহত বাকিদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এছাড়া আহত ৬ বাংলাদেশি প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুতই দেশে আনা হবে: শামা ওবায়েদ

শনাক্ত প্রক্রিয়া শেষে দ্রুতই কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। পরিবার চাইলে এর খরচ বহনের বিষয়টি বিবেচনা করবে সরকার।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানায়, কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে মোট ৯ জনের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। নিহত বাকিদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এছাড়া আহত ৬ বাংলাদেশি প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাংলাদেশিদের সহযোগিতা করার জন্য কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। এরমধ্যেই উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্প লাইন চালু করেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা