শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা ডেমরায় ৮৩ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক কারবারি গ্রেফতার

ডেমরায় ৮৩ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক কারবারি গ্রেফতার

মো.নূর আলম ভূইঁয়া : রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে ৮৩ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো.আকতার হোসেন শুক্রবার (১৮ -সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতের নাম মোঃ হান্নান (৩৫)।

গোয়েন্দা লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম ডেমরা থানাধীন উত্তর সানারপাড় মহাকাশ রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হান্নানকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৮৩ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ তাইফুর রহমান মির্জা বলেন এ বিষয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা রুজু করা হয়েছে। আজ সকালেই গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা