শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সৈয়দপুরে বাস থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার, একজন আটক

সৈয়দপুরে বাস থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার, একজন আটক

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে ১০০ লিটার (৫ জারকিন) চোলাই মদ উদ্ধার করেছে। এই মাদক কারবারের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা ২ টায় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের রাবেয়া মিল বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, গোপন সূত্রে ডিএনসি কর্তৃপক্ষ জানতে পারে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী গেটলক বেস্ট ওয়ান মিনিবাস থেকে দুইটা পলিথিন চটের ব্যাগে ভরে চোলাই মদ সৈয়দপুর শহরে নিয়ে যাওয়া হচ্ছে। সে অনুযায়ী তাৎক্ষণিক ডিএনসির একটা দল রাবেয়া মোড়ে অবস্থান নেয়। বাসটি সেখানে পৌছলে তল্লাশি করে উক্ত মাদক উদ্ধার করে।

এঘটনায় ওই চোলাই মদের মালিক ও বহনকারী রাহুল বাসফোড় (১৯) নামে একজনকে আটক করা হয়। রাহুল সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার ডোমপট্টি মহল্লার দীলিপ বাসফোড়ের ছেলে। দিনাজপুরের একটা সাঁওতাল পল্লী থেকে এই চোলাই মদ কিনে এনে সৈয়দপুরে বিক্রির কথা স্বীকার করেছে আটক রাহুল।

অভিযানে নেতৃত্ব দানকারী ডিএনসি নীলফামারীর উপ পরিচালক সাকিব সরকার বলেন, রাহুল হরিজন সম্প্রদায়ের লোক। সে হিসেবে তাদের জন্য অনুমোদিত নির্দিষ্ট পরিমাণ চোলাই মদ নিয়মিত তারা ক্রয় ও পান করতে পারেন। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে রাহুল প্রায়ই এই মাদক এনে বিক্রি করেন। যা আইনত নিষিদ্ধ এবং দ্বন্ডনীয় অপরাধ। তাই তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা