শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঢামেকের নাক কান ও গলা বিভাগের প্রধান দুর্বৃত্তদের হামলায় আহত

ঢামেকের নাক কান ও গলা বিভাগের প্রধান দুর্বৃত্তদের হামলায় আহত

স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার আসাদুর রহমান দুর্বৃত্তদের হামলায় গুরুত্ব আহত হয়েছেন। এতে তার চোখে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়েছে।

সোমবার (১৭ আগষ্ট ) রাত সাড়ে এগারোটার দিকে শান্তিনগর পপুলার হাসপাতালের সামনে তার চিকিৎসা কেন্দ্র করে হামলা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধ্যাপক ডাক্তার আসাদুর রহমান তার পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে একদল ব্যক্তির বাধার মুখে পড়েন এবং শারীরিক লাঞ্ছনার শিকার হন। এই ঘটনায় তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। উপস্থিত লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিন ব্লকের ৪ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার চিকিৎসককে মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোহাম্মাদ সাখাওয়াত হোসেন তার স্বাস্থ্য ও শারীরিক খোঁজখবর নিতে আসেন ।

অধ্যাপক আসাদুরকে সোমবার রাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মী রাশেদুল ইসলাম বলেন, শান্তিনগরে পপুলারের শাখার তিন নম্বর ভবনে ব্যক্তিগত চেম্বার শেষ করে অধ্যাপক আসাদুর সিএনজি অটোরিকশায় উঠেছিলেন মোহাম্মদপুরের বাসায় যেতে। এসময় ৪/৫ জন দুর্বৃত্ত অটোরিকশা থামিয়ে দেশি অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার মাথা, চোখ ও নাকে আঘাত লাগে।

তবে কারা কী কারণে এ হামলা চালালো সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি রাশেদুল।

পল্টন থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, অধ্যাপক আসাদুরের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি বলেছেন, একজন রোগীকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে এমন ক্ষোভ থেকে তারা এ হামলা চালিয়েছেন। গ্রেপ্তার ব্যক্তি ওই রোগীর বন্ধু বলে পুলিশের কাছে দাবি করেছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা