শুক্রবার | নভেম্বর ৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মাগুরা-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন

মাগুরা-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কার না করায় বেহাল দশায় পড়ে থাকা মাগুরা-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) শ্রীপুর এলাকাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সংস্কারকাজের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।

জানা গেছে, ১৪ কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের জন্য ১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
চলতি মাসেই রাস্তার সংস্কারের কাজ শেষ হবে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে খানাখন্দ ও বেহাল অবস্থার কারণে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হলেও, সংস্কার কাজ শেষ হলে মাগুরা ও শ্রীপুরের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন, খান হাসান ইমাম সুজা ও আলমগীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকাবাসী।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা