শুক্রবার | নভেম্বর ৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি নূর গ্রেপ্তার

চট্টগ্রামে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি নূর গ্রেপ্তার

রকসী সিকদার চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর হালিশহরে এক কিশোরকে অপহরণ, যৌন নির্যাতন এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি নূর হোসাইন নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা এলাকায় এসআরবির সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
হালিশহর থানা সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নূর হোসাইন নূর ও মো. মোয়াজ্জেম (৩৭) নামের অপর এক আসামি হালিশহর থানাধীন জে-ব্লকের ১ নম্বর সড়কের মোড় থেকে কিশোর তাসফিকুর রহমানকে জোরপূর্বক তুলে নিয়ে যান। পরে তাকে ফইল্যাতলী বাজারসংলগ্ন মেডিসিন বাজার নামের একটি ওষুধের দোকানের ভবনের তৃতীয় তলার একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক যৌন নির্যাতন করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া নির্যাতনের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে মামলায়।

এ বিষয়ে হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন গণমাধ্যমকে জানান, গত ১২ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করা হয়। পরে গত মঙ্গলবার ঢাকার কোতোয়ালি থানা এলাকায় এসআরবির সহযোগিতায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নূর হোসাইন নূরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা