মোঃ মনজুর মোল্লা : রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও বিভিন্ন অপরাধ দমনে তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২১ আগস্ট) দিনভর তেজগাঁও বিভাগের ৬টি থানা পুলিশ একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেজগাঁও বিভাগের নিয়মিত অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে অপরাধপ্রবণ এলাকাগুলোয় তল্লাশি ও অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
থানাভিত্তিক গ্রেফতারের তালিকায় রয়েছে:
মোহাম্মদপুর থানা: ২৪ জন
হাতিরঝিল থানা: ১০ জন
তেজগাঁও শিল্পাঞ্চল থানা: ৭ জন
তেজগাঁও থানা: ৬ জন
শেরেবাংলা নগর থানা: ৫ জন
আদাবর থানা: ৪ জন
গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ মনির হোসেন (৪২), মোঃ সুজন (৪০), মোঃ সেলিম আশরাফী চুয়া সেলিম (৪৫), সৈয়দ ওসামা জালাল, শান্ত চৌধুরী (৩৩)-সহ মোট ৫৬ জন রয়েছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা ও অপরাধের অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে
